hot Connect : weeklyekushey@gmail.com

   
    সংসদে উত্তাপ বিরোধী দলের ওয়াকআউট |  উদ্ধারকর্মী রফিকুলের পরিবার অন্ধকারে |  গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল চালু করার নির্দেশ |  চূড়ান্ত অনুমতি পেলো এনআরবি গ্লোবাল ব্যাংক |  সরকারের ব্যাংক ঋণ হতে পারে প্রবৃদ্ধির বাধা | 
  ই-পেপার : এ সপ্তাহের ভিউ


সাপ্তাহিক একুশে সপ্তাহের প্রতি সোমবার প্রকাশিত হয়।
www.eweeklyekushey.com



পাঠকের নির্বাচিত প্রশ্নের জবাব দেবেন সাপ্তাহিক একুশে ও হট নিউজ ২১ ডট কমের সম্পাদক
মোহাম্মদ মনিরুজ্জামান। আজই আপনার প্রশ্ন পাঠিয়ে দিন।












ঝুঁকি মোকাবেলার জন্য গবেষণার কোন বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে গবেষণা করতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি গবেষকদের মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণার ওপর জোর দেয়ার কথাও বলেন। বিসিএসআইআর-এ আজ বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) প্রতিষ্ঠিত ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট-এর উদ্বোধনকালে তিনি বলেন, শুধু গবেষণার জন্য গবেষণা করলে চলবে না। গবেষণাকে অর্থবহ করতে হবে। বিসিএসআইআর তার ধানমন্ডি ক্যাম্পাসে আন্তর্জাতিক মানের একমাত্র কেমিক্যাল মেজারমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে।প্রধানমন্ত্রী লাগসই গবেষণা ও এর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির এ যুগে যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাচ্ছে তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করছে। তিনি বলেন, আমাদের প্রয়োজন লাগসই গবেষণা। যাতে উদ্ভাবন সহজলভ্য হয়, যাতে সাধারণ মানুষ তা গ্রহণ করতে পারে। শেখ হাসিনা তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিল্প ও সেবাখাতের সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করার কথা উল্লেখ করে এ বিষয়ে আরো আগ্রহী হতে দেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী সকলের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, আমাদের জনসংখ্যা বাড়ছে। অর্থনীতি বিকশিত হচ্ছে। ফলে কৃষিজমি কমছে। গোচারণ ভূমি ও জলাভূমি কমছে। অথচ কম জমিতে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি উৎপাদনের ব্যবস্থা করতে হবে। আবাসের ব্যবস্থা করতে হবে। এছাড়া জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।তাই তিনি এসব লক্ষ্যকে সামনে রেখে গবেষণার বিষয় বস্তু নির্ধারণ করতে গবেষকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতি বিরূপ আচরণ করছে। ঝুঁকি বাড়ছে। নতুন নতুন জমি সমুদ্রের লোনা পানিতে তলিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে।তিনি বলেন, এসব প্রতিকূল পরিস্থিতির সাথে কৃষকসহ সবাইকে অভ্যস্থ করে তোলা এবং ঝুঁকি মোকাবেলার জন্য গবেষণার কোন বিকল্প নেই।দেশীয় সবুজ প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা বাড়াতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবুজ প্রযুক্তি প্রয়োগের ওপর জোর দিতে হবে।
হটনিউজ ২১ ডটকম/১০/০৬/২০১২
  লাইভ বিজ্ঞাপন

  বিশেষ সংবাদ (এক্সক্লুসিভ)
 
 হ্যাঁ  না  মন্তব্য
  আজকের নির্বাচিত ফটো
 বুধবার   ১২    জুন - ২০১৩ 
ওয়াক্ত        শুরু       জামাত
ফজর       ০৩ -৪৫     ০৪-৪০
জোহর      ১২-০০      ০১-১৫
আসর       ০৪-৩৬    ০৫-১৫
মাগরিব     ০৬-৪৭     ০৬-৫০
এশা         ০৮-১২     ০৮.৪৫
 
র্সূযাদেয় : ০৫-১০  সুর্যয়াস্ত ০৬-৪৪